রিটার্ন এবং রিফান্ড নীতি
Gifty Platform Limited প্রতিটি লয়্যালটি পয়েন্ট, গিফট কার্ড এবং অফার পয়েন্টের জন্য একটি রিফান্ড নীতি অনুসরণ করে। আপনি যদি আপনার লয়্যালটি পয়েন্ট, ডিজিটাল গিফট কার্ড ক্রয়, অথবা আপনার অফার বা ডিসকাউন্ট কার্ ফেরত বা বাতিল করতে চান, তাহলে অনুগ্রহ করে ক্রয় করার বা লয়্যালটি/অফার পয়েন্ট বা গিফট কার্ড পাওয়ার 48 ঘন্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন৷
যদি অফার কার্ড/গিফট কার্ড/পয়েন্ট রিডিম না করা হয়, তাহলে আমরা ক্রয়/রিডিমশন বাতিল করতে এবং একটি রিফান্ড ইস্যু করতে পারবো। কিন্তু সকল ক্ষেত্রে অর্ডার বাতিল করা নিশ্চিত করবে না যে অফার/পয়েন্ট/গিফট কার্ডের সমপরিমাণ ফেরত দেওয়া যাবে।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, সকল অফার, উপহার কার্ড বা পয়েন্ট বাতিল করার জন্য প্রযোজ্য নয় কারণ এটি শুধুমাত্র ব্যবসায়ী এবং কর্পোরেটদের উপর নির্ভর করে যারা এই পয়েন্ট বা কার্ড গুলো অফার করে। এই ধরনের রিফান্ডের জন্য আপনাকে একটি প্ল্যাটফর্ম চার্জ এবং অন্যান্য প্রসেসিং ফি দিতে হতে পারে। উপরন্তু, উপহার কার্ডের জন্য, প্রক্রিয়া/প্ল্যাটফর্ম ফি হিসাবে সমস্ত রিফান্ডের জন্য মোট রিফান্ডের ১০% কাটা হবে।
আপনার কাছ থেকে রিফান্ডের অনুরোধ পাওয়ার পরে, আমরা যাচাই করবো এই নির্দিষ্ট অফার কার্ড, উপহার কার্ড, এবং লয়ালটি পয়েন্টগুলি ফেরত দেওয়া সম্ভব কিনা। আমরা নির্দিষ্ট মার্চেন্ট অথবা কর্পোরেটদের সাথে যোগাযোগ করব। যদি তারা অনুমতি দেয়, তাহলে যেদিন থেকে আমরা ব্যবসায়ী অথবা কর্পোরেটদের কাছ থেকে ফেরতের বিষয়ে কনফার্মেশন পাব সেই দিন থেকে ৭ কার্যদিবসের মধ্যে আমরা আপনাকে রিফান্ড দেব।
আপনি যদি অফার কার্ড, গিফট কার্ড বা রিওয়ার্ড পয়েন্ট বাতিল করতে চান, তাহলে আপনার অবশ্যই এর জন্য একটি বৈধ কারণ থাকতে হবে এবং আপনাকে অবশ্যই একটি স্পষ্ট বিবৃতির মাধ্যমে আপনার সিদ্ধান্ত সম্পর্কে আমাদের জানাতে হবে।
আপনি আপনার সিদ্ধান্ত আমাদের জানাতে পারেনঃ
- ইমেল দ্বারা: hello@staging.notionhive.com
- আমাদের ওয়েবসাইটের মাধ্যমে: https://gifty.asia/#contact
- ফোন নম্বর দ্বারা: +8801765 900 999; আপনাকে আপনার নিজের নম্বর থেকে সমস্যা সম্পর্কে একটি এসএমএস পাঠাতে হবে।